ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

এশিয়া কাপের পর সিপিএল খেলবেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির দারুন একটি সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের অল রাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের একেবারে আগমুহুর্তে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি।

আসন্ন টুর্নামেন্টের ফ্রঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্স সরাসরি চুক্তিবদ্ধ করেছে সাকিব আল হাসানকে। এজন্য টুর্নামেন্টের ছাড়পত্র (এনওসি) পাবার আবেদন করেছিলেন সাকিব, এবং যথাযথ ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সেটি পেয়েও গেছেন তিনি।

তবে এশিয়া কাপের সুচির সঙ্গে কিছুটা মিলে গেছে সিপিএলের। আগামী ৩১ আগস্ট থেকে ১লা অক্টোবর অনুষ্ঠিত হবে সিপিএল। আর টি-২০ ফর্মেটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর।

এদিকে শ্রীলংকায় রাজনৈতিক সংকট সৃ্ষ্টি হওয়ায় এশিয়া কাপ আয়োজনের দারুন সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের জন্য। এশিয়া কাপ শেষ করেই সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন সাকিব। ফলে টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ অল রাউন্ডার।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘ সাকিবকে সিপিএল খেলার অনুমতি দেয়া হয়েছে। কারণ ওই সময়টাতে বাংলাদেশ দলের কোন ম্যাচ থাকবে না। যে কারণে তিনি টুর্নামেন্টে খেলতে পারবেন।’

সিপিএলে এর আগে জ্যামাইকা তালাওয়াশ ও বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। দুই দলই শিরোপা শিরোপা জিতেছে। জ্যামাইকার হয়ে ২০১৬ ও ২০১৭ আসরে দুইবার শিরোপা জয় করেছিলেন সাকিব। ২০১৯ সালে বার্বাডোজের হয়ে শিরোপা লাভ করেন তিনি।

সর্বশেষ জ্যামাইকার হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশ অল রাউন্ডার। তবে এবার তার প্রতি কোন আগ্রহই দেখায়নি দলটি।

এদিকে বিশ্রামের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বাইরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও তাকে ছাড় দেয়া হয়েছে।

অবশ্য গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে সিপিএলে খেলার সুযোগ দেয়ার জন্যই জিম্বাবুয়ে সফর থেকে ছাড় দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। তবে বিষয়টি অস্বীকার করেছে বিসিবি। বোর্ড জানায়, ক্যারিবীয় অঞ্চলের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহনের আগে এশিয়া কাপে অংশ নিবেন দেশ সেরা এই অল রাউন্ডার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

এশিয়া কাপের পর সিপিএল খেলবেন সাকিব

আপডেট সময় ০৮:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২