ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে নবীপ্রেমিক তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বিশ্ব নবীর অপমান, সইবেনারে মুসলমান, ‘নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে’ এ ধরনের শ্লোগান তুলে ২৪ জুন জুমার নামাজের পর জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া নবী প্রেমিক তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ জনতা।

জুমার নামজ শেষে ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিরা তিরুথা বটতলা বাজারে সমবেত হন। পরে তিরুথা-বামুনপাড়া সমন্বিত জামে মসজিদের ইমাম মোজাম্মেল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ জনতা।ছবি: বাংলারচিঠিডটকম

পুলিশ এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের অনুরোধে মিছিলটি শহরের অভিমুখে না গিয়ে বাইপাস মোড়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন হযরত মৌলানা আলাউদ্দিন। সমাবেশে বক্তারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা ও মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

পরে সারাদেশে বন্যার্ত মানুষের হেফাজত কামনা এবং বিশ্ব মুসলিম জাহানের শান্তি ও স্থিতিশীলতা ও গোটা মানবজাতির ওপর থেকে সকল ধরনের আজাব গজব থেকে মুক্তির প্রার্থনায় মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে নবীপ্রেমিক তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ

আপডেট সময় ০৮:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২