ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (২৩) নামে প্রাণ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়েছে। ৩ জুন দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাসেল কান্দারপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে ও প্রাণ আরএফএল কোম্পানির উপজেলার একজন কর্মী। ৩ জুন সকালে রাসেল বাড়ির পাশে নিজের সেচ পাম্প মেরামত করতে যায়। মেরামত শেষ করে সেচ পাম্প চালু করার সময় সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুলতান মাহমুদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২