ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে ডিজিটাল ভূমি জরিপের মাঠ পর্চা বিতরণ

ভূমি মালিকদের কাছে মাঠ পর্চা বিতরণ করেন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা জন কেনেডি জাম্বিল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘আপনার জমি আপনার অধিকার’ এই শ্লোগান সামনে রেখে জামালপুর সদর উপজেলা ডিজিটাল ভূমি জরিপের কাজ শুরু হয়েছে। বর্তমানে জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জরিপের কাজ চলমান রয়েছে। জরিপ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে চলছে কি না এবং ভূমি মালিকদের সচেতন করতে ৩১ মে সরেজমিনে পরিদর্শনে আসেন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) জন কেনেডি জাম্বিল।

এসময় তিনি ভূমি জরিপ ও রেকর্ড প্রস্তুতে করণীয় বিষয়ে তৈরি প্রচারপত্র বিতরণ এবং রেকর্ড সম্পন্ন হওয়া ভূমি মালিকদের মাঝে মাঠ পর্চা বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভূমি মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরকার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা কোরবান আলী, সার্ভেয়ার মুহাম্মদ রুহুল আমিন, সরদার আমিন গোলাম মোস্তফা, বদর আমিন সাইফুল ইসলাম, চেইনম্যান গাজী নাসির প্রমুখ।

জেডএসও জন কেনেডি জাম্বিল বলেন, ভূমি আইন অনুযায়ী জরিপের কাজ চলছে। কোন ঘুষ, দুর্নীতির এখানে সুযোগ নেই। কেউ যদি অনৈতিক দাবি করেন প্রতিবাদ করবেন। আমার কাছে অভিযোগ করবেন।

প্রচারপত্র সূত্রে জানা যায়, ভূমি জরিপের জন্য বিজ্ঞপ্তি প্রচার, ট্রাভার্স সার্ভে, কিস্তোয়ার, খানাপুরী, বুঝারত, তসদিক, খসড়া প্রকাশনা ও আপত্তি দায়ের, আপত্তি শুনানি, আপিল শুনানি, চূড়ান্ত প্রকাশনা, চূড়ান্ত প্রকাশনা পরবর্তী সংশোধন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও আপিলেট ট্রাইব্যুনালসহ বিভন্ন কাজ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে ডিজিটাল ভূমি জরিপের মাঠ পর্চা বিতরণ

আপডেট সময় ০৮:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২