ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সেচ সংযোগ নিয়ে পিডিবি’র প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) অবৈধ সেচ সংযোগকে কেন্দ্র করে নির্বাহী প্রকৌশলী মো. আবুবকর তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে খোরশেদ আলম নিজেকে একবিচারিক বিশ্ব সরকারের প্রতিনিধি পরিচয়ে নিজস্ব পরিপত্র ও টাকা আদায়ের রশিদ বানায় এবং মাইকিং করে এলাকায় অবৈধ সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রতিমাসে টাকা আদায় করে। এ বিষয়টিও জানার পর নির্বাহী প্রকৌশলী অভিযান পরিচালনা ও খোরশেদ আলম ও তার ভাইয়ের বিরুদ্ধে গত ৮ মার্চ বিদ্যুৎ আদালত, জামালপুরে একাধিক মামলা রুজু করেন।

অপরদিকে বাউসী উত্তরপাড়া গ্রামের সমেষ শেখের ছেলে রফিকুল ইসলাম দালালচক্রের মাধ্যমে বাড়ির আঙিনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি অগভীর নলকূপ স্থাপন করে। পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. আবুবকর তালুকদার বিষয়টি জানার পর গত ২৩ শে মে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্নসহ রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করেন।

পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. আবুবকর তালুকদার লিখিত অভিযোগে জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি একটি চক্রের আক্রোশের শিকার হয়েছেন। গত ২২ মে একটি অনলাইনমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হয়। অনলাইন সংবাদে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, ইউএনও উপমা ফারিসা ও বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুল হকের স্বাক্ষর জাল করে নির্বাহী প্রকৌশলী ব্যাগ ডেটে রফিকুল ইসলামকে বিদ্যুৎ সংযোগ অনুমোদন দিয়েছেন। যা মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

অপরদিকে গ্রাহক রফিকুল ইসলাম জানান, সংযোগ বিচ্ছিন্ন করার আগেরদিন পর্যন্ত নির্বাহী প্রকৌশলীর সাথে তার কখনো সাক্ষাত হয়নি এবং সেচ সংযোগের জন্য তাকে কোনো টাকাও দেননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

সেচ সংযোগ নিয়ে পিডিবি’র প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় ০৬:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২