ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রেমিকসহ তিন যুবক আটক

কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক কথিত প্রেমিক ও তার দুই সহযোগী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে।

২৬ মে বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় কথিত প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার পিংনা ইউনিয়নের সোনামুই গ্রামের আসর উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (২৮) এবং তার দুই সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন মিয়া (১৯) ও চর ভাদাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (২৮)।

ধর্ষণের শিকার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছরের বিবাহিত নূর মোহাম্মদ নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সম্প্রতি ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৬ মে বিকেলে সে দুই বন্ধুসহ কিশোরীকে নিয়ে পোগলদিঘা এলাকায় নির্জন স্থানে বেড়াতে যায়। একপর্যায়ে সে কিশোরীকে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে পরিবারকে জানায়। পরে কিশোরীর বাবা তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে মৌখিক অভিযোগ দেন। সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নূর মোহাম্মদ ও তার দুই সহযোগীকে আটক করে।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ধর্ষণের ঘটনায় আটক কথিত প্রেমিকসহ তিনজনকে থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য ২৭ মে হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রেমিকসহ তিন যুবক আটক

আপডেট সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২