ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে মার্শাল আর্ট সেন্টার উদ্বোধন করলেন চিত্রনায়ক রুবেল

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। শনিবার (১৪ মে) বিকালে পৌরসভার তাড়িয়াপাড়া রেলওয়ে লোকোশেড ঈদগাহ মাঠে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। উপস্থিত ছিলেন আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম ও ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট হোল্ডার উস্তাদ মোশারফ হোসেন।

বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার নানা প্রকার কলা কৌশলগুলি দর্শকদের সামনে পরিবেশন করেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।ছবি:বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণের উদ্বোধক চিত্রনায়ক রুবেল তাঁর বক্তব্যে বলেন, যেকোনো অপসংস্কৃতি ও অপরাধ নির্মূলে কারাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নিজের স্বাস্থ্য সুরক্ষা ও আক্রমণের হাত থেকে রক্ষায় যুব ও নারীদের এ প্রশিক্ষণে অংশগ্রহণে আহ্বান জানান।

ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রশিক্ষক মোশারফ হোসেন জানান, ইতোপূর্বে সরিষাবাড়ীতে মার্শাল আর্ট প্রশিক্ষণ হতো। নানা জটিলতায় দীর্ঘদিন এটি বন্ধ ছিলো, যা নতুন করে শুরু হলো। সামনের শুক্রবার থেকে নিয়মিত কারাতে প্রশিক্ষণ চলবে বলে তিনি জানান।

প্রশিক্ষণার্থীবৃন্দ।ছবি:বাংলারচিঠিডটকম

মার্শাল আর্ট সেন্টার উদ্বাধন ঘোষণার পর চিত্রনায়ক রুবেল বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষার জন্য নানা প্রকার কলা কৌশলগুলি দর্শকদের সামনে পরিবেশন করেন। দর্শকরা মুহুর্মুহু করতালি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করেন চিত্র নায়ক রুবেল।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে মার্শাল আর্ট সেন্টার উদ্বোধন করলেন চিত্রনায়ক রুবেল

আপডেট সময় ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২