ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল প্রাথমিক স্কুল শিক্ষার্থীর

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইজিবাইকের ধাক্কায় হাবিবা (৯) নামে এক প্রাথমিক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩ মার্চ দুপুরে উপজেলার থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার তোলা মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত হাবিবা তার মামার বাড়ি থানা মোড়ে বেড়াতে আসে। ৩ মার্চ দুপুরে মামির সাথে তার মাদরাসা পড়ুয়া মামাতো ভাইকে নিতে আসলে সড়ক পার হবার সময় বালিজুড়ী বাজার থেকে আসা মালবোঝাই ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক চালক পলাতক রয়েছে।

স্থানীয় মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত আরশেদ আলী বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ও আর্থিক সহযোগিতা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল প্রাথমিক স্কুল শিক্ষার্থীর

আপডেট সময় ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২