ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

রানী এলিজাবেথ কোভিড আক্রান্ত তবে লক্ষণ ‘মৃদু’

রানী দ্বিতীয় এলিজাবেথ

রানী দ্বিতীয় এলিজাবেথ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটেনের ৯৫ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ ২০ ফেব্রুয়ারি কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ শনাক্ত হয়েছেন, তবে তাঁর লক্ষণগুলো মৃদু।

তিনি উইন্ডসর ক্যাসেলে অবস্থানকালে তাঁর হালকা দায়িত্ব চালিয়ে যেতে চান।

রানীর বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস উইন্ডসর ক্যাসেলে তাঁর মায়ের সাথে দেখা করার দুই দিন পর গত ১০ ফেব্রুয়ারিতে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। খবর এএফপি’র।

রানী এলিজাবেথের কোভিড শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল কিনা সে বিষয়ে তখন কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি গত সপ্তাহে লোকজনকে সাক্ষাত দিতে শুরু করেছিলেন। তিনি একজনকে এসময় অসুবিধা বোধ করার কথাও জানিয়েছিলেন।

বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, রানী আজ কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি হালকা ঠান্ডা লাগার মতো লক্ষণ অনুভব করছেন। তবে আশা করছেন আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করে যাবেন।

তিনি চিকিৎসা গ্রহণ চালিয়ে যাবেন এবং সকল যথোপযুক্ত বিধি অনুসরণ করবেন।

রানীর স্বাস্থ্য সম্পর্কে সাধারণত গোপনীয়তা থাকলেও প্রাসাদ জানিয়েছিল, তিনি কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্পূর্ণ টিকা পেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রানী এলিজাবেথ কোভিড আক্রান্ত তবে লক্ষণ ‘মৃদু’

আপডেট সময় ১২:২২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২