ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

অসলোতে তালেবান ও পশ্চিমা কূটনীতিকদের বৈঠক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নরওয়ের রাজধানী অসলোতে সোমবার তালেবান ও পশ্চিমা কূটনীতিকরা বৈঠকে বসতে যাচ্ছেন।

আফগানিস্তানের মানবিক সংকট ও মানিবাধিকার বিশেষ করে নারী স্বাধীনতায় কট্টর এই ইসলামপন্থীদের দ্বারা খর্ব হয়েছে তাই আলোচনার মূল বিষয়।

গত বছরের আগস্টে তালেবানের ক্ষমতায় ফেরার পর এটি তাদের এ ধরনের প্রথম বৈঠক। তালেবান প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের প্রতিনিধিদের সাথেও সাক্ষাত করবে।

তালেবানের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তারা শনিবার তিন দিনের সফরে নরওয়ে সরকারের ভাড়া করা বিমানে করে শনিবার অসলো এসে পৌঁছান।

নরওয়ের উদ্যোগে রুদ্ধদ্বার এই বৈঠক অসলোর বাইরে পাহাড়ের ওপর সোরিয়া মোরিয়া হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

উল্ল্যেখ্য, তালেবানদের ক্ষমতা দখলের পর বিদেশী সাহায্য নির্ভর আফগান অর্থনীতিতে তীব্র সংকট চলছে। দেশটির দুই কোটি ৩০ লাখ কিংবা ৫৫ শতাংশ লোক দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে। এ সংকট মোকাবেলায় দেশটির চার’শ ৪০ কোটি ডলার সহায়তা প্রয়োজন।

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তান শাসন করেছিল। সে সময়ে তারা ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করে বলে অভিযোগ রয়েছে।

তালেবান আফগানিস্তানে এবারে কি ধরনের শাসন চালায় আন্তর্জাতিক সম্প্রদায় তা দেখার অপেক্ষায় রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

অসলোতে তালেবান ও পশ্চিমা কূটনীতিকদের বৈঠক

আপডেট সময় ০২:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২