ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামে ১৬ জানুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

মাদক ব্যবসায়ীর নাম মো. ফারুক আহমেদ (২৮)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামস্থ সবুজ মিয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩০ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২