ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

২৫ বছর যাবত ভোটাধিকার বঞ্চিত : শ্রীবরদীতে কেন্দ্র স্থাপনের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

শ্রীবরদীতে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করে গ্রামবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় রক্তপাতহীন ইউপি নির্বাচন এবং নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকড়াপাড়া গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আরজু (আনারস প্রতীক), ছামিউল হক, আনোয়ারা, জান্নাত আরা ও মনোয়ারা বলেন, প্রায় আড়াই কিলোমিটার দূরে হওয়ায় ভোট কেন্দ্র গিয়ে ডাকড়াপাড়া গ্রামবাসী ভোটাধিকার প্রয়োগ করছেন না। দীর্ঘ ২৫ বছর যাবত এ এলাকার মানুষজন তাদের এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া গ্রামবাসীর মধ্যে কেউ কখনও পার্শ্ববর্তী চরহাবর গ্রামের কেন্দ্রে ভোট দিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছে।

বক্তারা আরও বলেন, বিগত নির্বাচনগুলোতেও ডাকড়াপাড়া গ্রামের অনেকে ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের রোষানলে পড়েছে। তাই এবারের ইউপি নির্বাচনে তারা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে ডাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে গ্রামবাসী সবাই একত্রিত হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

২৫ বছর যাবত ভোটাধিকার বঞ্চিত : শ্রীবরদীতে কেন্দ্র স্থাপনের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১