ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

নালিতাবাড়ীতে ছেলের লাঠির আঘাতে লাশ হলেন মা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছেলের লাঠির আঘাতে মা জহুরা খাতুনের মৃত্যু হয়েছে। ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা খাতুন উপজেলার পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, ১৪ ডিসেম্বর দুপুরে ছেলে জহুরুল ইসলামের সাথে মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে বাক বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল ক্ষিপ্ত হয়ে তার হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে। এ সময় জহুরার মাথা ফেটে মারাত্মকভাবে রক্তাক্ত হন। এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না। এ সুযোগে জহুরুল পালিয়ে যায়। পরে অভিযুক্তকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

নালিতাবাড়ীতে ছেলের লাঠির আঘাতে লাশ হলেন মা

আপডেট সময় ০৭:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১