ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

রাত পোহালেই বিজয়ের মাস ডিসেম্বর, চলছে জাতীয় পতাকা বিক্রির হিড়িক

ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাড়া-মহল্লা ও স্কুল-কলেজ থেকে শুরু করে শহরের অলিগলিতে মৌসুমি পতাকা বিক্রেতারাও হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের জাতীয় পতাকা। ৩০ নভেম্বর পৌরসভার শিমলা বাজার নাছির উদ্দীন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান ফটক থেকে তোলা ছবি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : রাত পোহালেই শুরু বিজয়ের মাস ডিসেম্বর।ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাড়া-মহল্লা ও স্কুল-কলেজ থেকে শুরু করে শহরের অলিগলিতে মৌসুমি পতাকা বিক্রেতারাও হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের জাতীয় পতাকা। ৩০ নভেম্বর দুপুরে পৌরসভার শিমলা বাজার নাছির উদ্দীন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান ফটকে দেখা যায় তেমনি এক মৌসুমি পতাকা বিক্রেতাকে।

বিজয়ের চেতনায় বিজয়ের মাসের শুরু থেকে জাতীয় পতাকা বিক্রির উৎসব শুরু হয়ে চলে বিজয় দিবস পর্যন্ত। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করে জাতীয় পতাকা বিক্রি করে।বিজয়ের মাসে বাড়ির ছাদে, ঘরের বারান্দায়, এমনকি বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে লাল-সবুজের পতাকা উড়তে দেখা যায়। এজন্য সরিষাবাড়ীসহ সারাদেশে চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম।

কথা হয় মৌসুমি পতাকা বিক্রেতা জহির উদ্দিনের সাথে। তিনি বলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে এসেছেন তিনি। পেশায় একজন কৃষক সে। ৫ বছর যাবৎ বিজয় মাস আসলেই জাতীয় পতাকা বিক্রি করতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা বিক্রি হয়। বিজয়ের মাসে সবাই পতাকা কিনে তাই ব্যবসাটাও ভালো হয়।

পতাকা কিনতে আসা নাছের উদ্দিন কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী আশা মনি, সবুজা আক্তার, লালন মিয়া, কাজরীসহ আরো অনেক শিক্ষার্থী বলে, বিজয়ের মাস তাই পতাকা কিনছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মানুষ যুদ্ধ করে এই লাল-সবুজ পতাকার বাংলাদেশ আমরা পেয়েছি। এই পতাকা আমরা বুকে ধারন করে রাখতে চাই।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের বাংলাদেশ পেয়েছি। শুধু এই ষোলই ডিসেম্বর আসলে বিজয়কে মনে রাখতে হবে সেটা যেন না হয়। অনেক শহীদদের রক্তে অর্জন করতে হয়েছে এই বাংলাদেশকে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আমাদের সবাইকে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

রাত পোহালেই বিজয়ের মাস ডিসেম্বর, চলছে জাতীয় পতাকা বিক্রির হিড়িক

আপডেট সময় ১০:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১