ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নকলায় র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুরের নকলা থানাধীন টালকী গ্রামে ১৭ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে ১৪৫টি ইয়াবা বড়িসহ মো. সহিদুল ইসলাম (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি নকলা উপজেলার রামেরকান্দি গ্রামের মো. আতশ আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৭ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে শেরপুর জেলার নকলা থানাধীন টালকী গ্রামস্থ টালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. সহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নকলায় র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১