ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে, তা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি নয় : তথ্য প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে তা কাম্য নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এটা নয়। বঙ্গবন্ধুর দর্শনও এগুলো নয়।

তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে।দেশের শান্তি বজায় রাখতে আমাদের যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশ আমরা মেনে চলি। তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো।

মুরাদ হাসান ১১ নভেম্বর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মিডিয়া কর্মীদের জন্য যে কর্মপরিবেশ সৃষ্টি করেছেন বিশ্বে তা বিরল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সাম্প্রদায়িকতার নামে নষ্ট হতে দেয়া যায় না। ইউপি নির্বাচনে যে হানাহানি,রক্তারক্তি চলছে,তা অত্যন্ত বেদনাদায়ক। সমস্যা আসলে মানসিকতায় । দেশকে ভালোবাসতে হবে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ,স্মার্ট,সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে, তা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি নয় : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১