ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বাংলা লিংকের বিরুদ্ধে জেমস-মাইলসের মামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জেমস ও মাইলসের আটটি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলা লিংকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলস।

১০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ সব মামলা করা হয়। আদালত এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলা লিংকের বিরুদ্ধে সমন জারি করেন।

এ দিন জেমস আদালতে উপস্থিত হন। এ ছাড়া মাইলসের পক্ষে উপস্থিত ছিলেন সাফিন আহম্মেদ ও হামিম আহম্মেদ।

শুনানিতে জেমস ও মাইলসের আইনজীবী মিজানুর রহমান মামুন বলেন, ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ মাইলস ব্যান্ডের এই দু’টি গান কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যাবহার করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলা লিংক। গান দু’টি সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়। এর পর ২০১৭ সালের ৬ আগস্ট গান দু’টি সরিয়ে নেওয়ার জন্য তাদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এর পরও তারা তা সরিয়ে নেয়নি। চলতি বছরের ২১ অক্টোবর বাংলা লিংকের বিরুদ্ধে মামলা করতে তারা গুলশান থানায় যায়। থানায় মামলা না নিলে তারা আদালতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।

আইনজীবী মিজানুর রহমান মামুন আরও বলেন, নগরবাউলের ছয়টি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েল কামটিউন হিসেবে ব্যবহার করছে বাংলা লিংক। তাদের গান সরাতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা গান সরায়নি। এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এর পরও তারা তা সরিয়ে নেয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বাংলা লিংকের বিরুদ্ধে জেমস-মাইলসের মামলা

আপডেট সময় ০২:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১