ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দেওয়ানগঞ্জে মাঠ দিবস পালন ও নমুনা শস্য কর্তন

দেওয়ানগঞ্জে মাঠ দিবস পালন ও নমুনা শস্য কর্তন। ছবি: বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেওয়ানগঞ্জে ২০২১-২২ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধানের প্রদর্শনী ও কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।

৯ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের পূর্ব কাজলাপাড়া গ্রামে দেওয়ানগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র বনিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন।

এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ পরেশ চন্দ্র দাস, ট্রেনিং কো-অর্ডিনেটর সাহজাহান সিরাজ, প্রকল্পের মনিটরিং অফিসার রেজুয়ানুল বারী রনি, কৃষক রিয়ামুল হাসান, শামীমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সরকার জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ নামে ধানের জাত উদ্ভাবন করেছে, গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ এই জাতটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। পরে অতিথিরা কৃষকদের নিয়ে ধান কর্তন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দেওয়ানগঞ্জে মাঠ দিবস পালন ও নমুনা শস্য কর্তন

আপডেট সময় ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১