ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সুপার টুয়েলভের বাকি দুই ম্যাচে আর দেখা যাবে না সাকিবকে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভের বাকি দুই ম্যাচে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না। ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। আর এতেই ছিটকে পড়লেন বিশ্বকাপ দল থেকে।

ফলে সংগত কারণেই কাল-পরশুই টিম হোটেল ছাড়বেন সাকিব। এরপর তিনি সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন। জাতীয় দলের এক বিশেষ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটভিত্তিক এক ওয়েবসাইট।

বিবিসি সূত্রে জানা গেছে, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এরপর মাঠ ছাড়েন তিনি। পরে মাঠে ফিরে ৪ ওভার বলও করেন। চোটের কথা মাথায় রেখে ম্যাচটিতে ব্যাট হাতে ওপেনিংয়েও নামেন ৩৪ বছর বয়সী তারকা।

এই চোটের কারণে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় সাকিবকে। ৩১ অক্টোবর তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, আনুষ্ঠানিকভাবে সাকিবের ছিটকে যাওয়ার বিষয়টি এখনো জানায়নি বিসিবি ও আইসিসি।

উল্লেখ্য, সুপার টুয়েলভে বাংলাদেশের আর দু’টি ম্যাচ বাকী আছে। আগামী ২ নভেম্বর বিকালে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। আর ৪ নভেম্বর বিকালে দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের তিনটি ম্যাচের সবকটিতে হারে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সুপার টুয়েলভের বাকি দুই ম্যাচে আর দেখা যাবে না সাকিবকে

আপডেট সময় ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১