ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষে সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারে রেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার টুয়েলভে গ্রুপ-১ এ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সর্বোচ্চ শিকারী বনে যান সাকিব।

এ ম্যাচ খেলতে নামার আগে সাকিবের উইকেট ছিলো ৩৯টি। তার সাথে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

আজকের ম্যাচে শ্রীলংকা ইনিংসের নবম ওভারের প্রথম বলে প্রতিপক্ষের ব্যাটার পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় আসরে সাকিব ৩০টি উইকেট শিকার করেছিলেন। আর এবারের বিশ্বকাপের বাছাই পর্বে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী হবার দ্বারপ্রান্তে পৌঁছে যান সাকিব। বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২টি, ওমানের বিপক্ষে ৩টি ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এতে বিশ্বকাপ মঞ্চে নিজের ২৯তম ম্যাচে রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।

৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন আফ্রিদি। ৩১ ম্যাচে ৩৮ উইকেট আছে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষে সাকিব

আপডেট সময় ০৯:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১