ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।

তিনি বলেন, ‘বিনামূল্যে ভ্যাকসিন প্রদান বিশ্ব নজির, এটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যার জন্যই। বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই সম্ভব হয়েছে জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া।’

১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অসম বিশ্বে মানব সম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানুষিক স্বাস্থ্য । মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, ডাক্তারের যেতে হবে এই ভেবেই ভয় পায়। এই ভয় কাটাতে হবে তার জন্য ডাক্তার নার্স ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষ সবাইকেই এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে বুঝতে হবে বুঝাতে হবে বলেন ডা. মুরাদ হাসান।

হেলথ টিভি’র চেয়ারম্যান প্রফেসর চিকিৎসক মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস এর সাবেক কনসালটেন্ট অধ্যাপক চিকিৎসক মেজর জেনারেল (অব.) মো. আব্দুল আলী মিয়া, মানস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক চিকিৎসক অরূপ রতন চৌধুরী, অধ্যাপক চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম, অধ্যাপক চিকিৎসক মনিলাল আইচ লিটু, অধ্যাপক চিকিৎসক মামুন আল মাহতাব, অধ্যাপক চিকিৎসক নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।

সকালে প্রতিমন্ত্রী সচিবালয় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ই-কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রতারণা, অর্থপাচার সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন ই-কমার্স নিয়ে পৃথিবীর কোথাও কোনো আইন হয়নি, প্রায় সবদেশেই প্রতারণার ঘটনা ঘটছে তবে বাংলাদেশ ই-কর্মাসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আইন করবে। ই-কমার্সের মাধ্যমে যারা অর্থ পাচার করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে।

ক্লিনফিড নিয়ে প্রশ্নের জবাবে চিকিৎসক মুরাদ হাসান বলেন, এটা অব্যাহত থাকবে অনেক সময় দেওয়া হয়েছে তাও প্রায় ১৫ বছর, আর না। এভাবে চলতে পারেনা আমরা টাকা দিয়ে বিদেশি চ্যানেল দেখবো এমনকি বিজ্ঞাপনও, আর আমাদের দেশের টিভি চ্যানেল ফ্রি?

ক্লিনফিড বাস্তবায়নে সকল জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া আছে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে জেল জরিমানা করছে। কোথাও আইনের ব্যাতয় হলে তৎক্ষণাৎ আইনের আওতায় আনা হচ্ছে জানান তথ্য প্রতিমন্ত্রী।

সন্ধ্যায় প্রতিমন্ত্রী ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে এক ‘প্রীতি সমাবেশে’ অংশগ্রহণ করেন। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে একটি গাড়ি প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১