ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত ২ গেরিলা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। নিহত গেরিলাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

২৬ সেপ্টেম্বর কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন, সন্ত্রাসীদের মধ্যে একজন স্থানীয়ভাবে প্রশিক্ষিত ছিল। অন্যজন পাকিস্তানে প্রশিক্ষণ পেয়েছে। নিহতের মধ্যে একজন বিজেপি নেতা ওয়াসিম বারী হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।

বান্দিপোরার ওয়াতনিরা এলাকায় গেরিলারা লুকিয়ে আছে বলে পুলিশ খবর পেয়েছিল। ওই তথ্যের উপর ভিত্তি করে, পুলিশ, সেনাবাহিনীর ১৪ রাষ্ট্রীয় রাইফেলস ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে আজ (রোববার) সকালে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এ সময়ে, লুকিয়ে থাকা গেরিলাদের পক্ষ থেকে গুলি চালানো শুরু হয়। নিরাপত্তা বাহিনী তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু গেরিলারা নিরাপত্তা বাহিনীর কথায় কান না দিয়ে গুলি চালাতে থাকে। এরপরে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেওয়া হয়। উভয়পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে। এতে দুই গেরিলা নিহত হয়।

হিন্দি ‘নবভারত টাইমস’ সূত্রে প্রকাশ, নিহত গেরিলাদের লাশ নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে। তাদের কাছ থেকে প্রচুর সামগ্রী উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বলছে, নিহত সন্ত্রাসীরা কোন সংগঠনের সদস্য এবং তারা কোন উদ্দেশ্যে এলাকায় লুকিয়ে ছিল তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় তল্লাশি চলছে কারণ তাদের আরও এক সঙ্গী এখনো এলাকায় লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে।সূত্র:পার্সটুডেডটকমবাংলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত ২ গেরিলা

আপডেট সময় ০৭:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১