ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

নালিতাবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফারিহা সৌরভি

ফারিহা সৌরভি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারিহা সৌরভি নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর দুপুরে শহরের গড়কান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই এলাকার ফরিদ আলীর মেয়ে।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর সকালে ফারিহাকে সাথে নিয়ে মা রওশনারা বেগম উপজেলা পরিষদের কোয়াটারে রান্নার কাজে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে ফারিহা নিখোঁজ হয়। এরপর ওই শিশুকে খুঁজতে পরিবারের সদস্যরা শহরে মাইকিংসহ থানায় সাধারণ ডায়েরি করে।

পরে পুলিশ অভিযান শুরু করলে ১৫ সেপ্টেম্বর দুপুরে গড়কান্দা এলাকার একটি পুকুর থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ওই শিশুর মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১