ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুর পাসপোর্ট অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ জনকে জরিমানা

জরিমানায় দণ্ডপ্রাপ্ত সাতজন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরশহরের শেখের ভিটা এলাকায় পাসপোর্ট অফিস চত্বরে ৫ সেপ্টেম্বর দুপুরে অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট অফিসে সরকারী কর্মচারীকে কার্যসম্পাদনে বাধা প্রদান করায় সাতজন ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও সহযোগিতা করেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জমান।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, অভিযোগ পেয়ে ৫ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে জামালপুর পৌরশহরের শেখের ভিটা এলাকায় পাসপোর্ট অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় সরকারি কর্মচারীকে কার্যসম্পাদনে বাধা দেওয়ার অভিযোগে সাতজন ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট তিন হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর পৌরসভার বগাবাইতের মো. রফিকুল ইসলাম (৪৫), মনিরাজপুর বটতলার মো. মাহমুদ হাসান (৩০), কাচারীপাড়ার মো. শামীম হোসেন (৩৫), মো. রুবেল হোসেন (৩৫) ও মো. ফারুক হোসেন (৩৩), শেখেরভিটার মো. রনি (২১) ও একই এলাকার মো. বাপ্পী (২৪)।

১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৮৬ ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুর পাসপোর্ট অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ জনকে জরিমানা

আপডেট সময় ০৬:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১