ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি ২৫৫ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫৫ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৩৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২২ জন।

৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (০২/৯/২০২১ সকাল ৮ টা থেকে ৩/৯/২০২১ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে (১/১/২০২১ থেকে ৩/৯/২০২১) এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত পেয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৯২৭ জন।

তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট একহাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১১২০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৩৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৯ জন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি ২৫৫ জন

আপডেট সময় ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১