ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় সাপের কামড়ে তিন সন্তানের জননীর মৃত্যু

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বিষধর সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ২২ আগস্ট বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকার এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাপের কামড়ে নিহত ওই মহিলার নাম নিলুফা ইয়াসমীন (৩৫)। তিনি ওই গ্রামের আয়তুল্লার স্ত্রী এবং ৩ সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা ইয়াসমীন ২২ আগস্ট বিকেলে গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে বিষধর সাপ ওই নারীকে কামড় দেয়। ওই নারীর চিৎকারে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, ২২ আগস্ট বিকেলে নিলুফা ইয়াসমীন গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে তাকে সাপে কামড় দেয়। রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা মারা যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নকলায় সাপের কামড়ে তিন সন্তানের জননীর মৃত্যু

আপডেট সময় ০৭:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১