ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধায় জামালপুর জেলার সর্বত্র নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখা, সদর উপজেলা প্রশাসনসহ বিজিবি, পিবিআই, ফায়ারসার্ভিস, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।

এর আগে সকাল ৮টায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে দোয়া করা হয়।ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জামালপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন।

প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১