ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

করোনা রোগীদের পাশে দাঁড়ালেন সাংসদ মোজাফফর, হাসপাতালে দিলেন অক্সিজেন সিলিন্ডার, মাস্ক

জামালপুর সদরের সংসদ সদস্যের অনুদানের অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ বিপুল পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অনুদান দিয়ে ২৫০ শয্যা জামালপুর সদর হাসপাতালের করোনা রোগীদের পাশে দাঁড়ালেন সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

১৬ জুলাই সকালে শহরের খেজুরতলা এলাকায় সাংসদের বাসভবনে এসব সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন সাংসদের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। অনুদান হিসেবে দেওয়া চিকিৎসা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ২০টি সিলিন্ডার স্ট্যান্ড, ১২ হাজার সার্জিক্যাল মাস্ক ও হাত ধোয়ার জন্য ৬০০ সাবান। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান এসব সামগ্রী গ্রহণ করেন।

এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু ও সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জামালপুর সদর হাসপাতালে অক্সিজেন প্লান্ট ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থাকায় এই মুহূর্তে অক্সিজেনের কোন সঙ্কট নেই। যেহেতু এই জেলায় করোনার সংক্রমণ উর্ধ্বমুখী, সেহেতু রোগীর চাপ বেড়ে গেলে আপদকালীন সঙ্কট মোকাবেলায় এই অক্সিজেন গ্যাস সিলিন্ডারগুলো রোগীদের চিকিৎসাসেবায় বেশ সহায়ক হবে। মানবিক কারণে করোনা মহামারিতে অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা দিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সরকারি চিকিৎসাসেবার পাশাপাশি এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সবার প্রচেষ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করেন এই সহকারী পরিচালক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

করোনা রোগীদের পাশে দাঁড়ালেন সাংসদ মোজাফফর, হাসপাতালে দিলেন অক্সিজেন সিলিন্ডার, মাস্ক

আপডেট সময় ০৬:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১