ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

সিডনির ভাইরাস লকডাউনের মেয়াদ ‘কমপক্ষে’ দুই সপ্তাহ বৃদ্ধি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সিডনির ৫০ লাখ বাসিন্দকে ‘কমপক্ষে’ আরও দুই সপ্তাহ লকডাউনের আওতায় থাকতে হবে। ১৪ জুলাই এ রাজ্যের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরাজিক্লিয়ান এ ঘোষণা দেন। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ার বৃহত্তম এ নগরী ইতোমধ্যে তাদের লকডাউনের তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে আনতে লড়াই করে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় এ নগরীতে নতুন করে আরো ৯৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

বেরাজিক্লিয়া বলেন, ‘এমন কথা বলা কষ্টকর হলেও আমাদের লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়ানো প্রয়োজন।’

অস্ট্রেলিয়ার ‘কোভিড জিরো’ কৌশলের আওতায় দেশের বিভিন্ন কর্তৃপক্ষ গুচ্ছ সংক্রমণ সম্পূর্ণভাবে প্রতিরোধ করার প্রচেষ্টা চালাচ্ছে।

দেশটির এ গুরুত্বপূর্ণ নগরীর লকডাউন আগামী ১৬ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও তা এখন ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে।

লকডাউনের আওতায় সিডনির অধিকাংশ বাসিন্দার শরীর চর্চা, অত্যাবশকীয় কেনাকাটা, কাজ বা স্বাস্থ্যজনিত কারণে ঘরের বাইরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এ লকডাউনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং লোকজনকে বাড়িতে অবস্থান করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

সিডনির ভাইরাস লকডাউনের মেয়াদ ‘কমপক্ষে’ দুই সপ্তাহ বৃদ্ধি

আপডেট সময় ০২:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১