ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে করোনা মোকাবেলায় বিশেষ মতবিনিময় সভা

করোনা মোকাবেলায় জুম অ্যাপের মাধ্যমে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: স্ক্রিনশট

করোনা মোকাবেলায় জুম অ্যাপের মাধ্যমে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে করোনা সংক্রমণের শনাক্তের হার ক্রমবৃদ্ধি পাওয়ায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মধ্যে অনিহা বৃদ্ধি রোধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে ১০ জুন বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমান।

জুম সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, এনএসআই এর উপপরিচালক নুরুল, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাং, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ।

সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার আহ্বান জানান। এছাড়া তথ্য অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারণার পাশাপাশি স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে সচেতনতামূলক খবর ও বার্তা নিয়মিত প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে শনাক্ত রোগীদের অনেকেই সঠিক ঠিকানা না দেওয়ায় ওদের গতিবিধি অনুসরণ করা যাচ্ছে না। শনাক্ত হবার পর অনেকেই প্রাতিষ্ঠানিক বা হোম আইসোলেশন না মেনে অবাধে ঘোরাফেরা করার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে নমুনা সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রকৃত ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিট খোলায় এবং সাধারণ ও করোনা রোগীরা একই সিঁড়ি ব্যবহার করায় সভায় অংগ্রহণকারীরা উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতালে রোগীর সাথে আসা স্বজনদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো হয়।

শপিং মল, যাত্রী পরিবহন, জনসমাগম সৃষ্টি হয় এসব এলাকায় উদ্বুদ্ধমূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে করোনা মোকাবেলায় বিশেষ মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১