ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৫০৫টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সেতুর উত্তর পাশের লম্বা পাড়ায় ৩০ মে দুপুরে অভিযান চালিয়ে ৫০৫টি ইয়াবা বড়িসহ মো. সোনা মিয়া (৪৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সিলেট পাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৩০ মে বেলা সোয়া দুটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সেতুর উত্তর পাশের লম্বা পাড়া মোড়স্থ জনৈক মো. বেলাল হোসেনের মুদি দোকানের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. সোনা মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫০৫টি কথিত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৫০৫টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১