ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ীতে ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ২০ মে সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে আব্দুস সালামের স্ত্রী খালেদা বেগমের ৩৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী আব্দুর রহিমের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধপূর্ণ জমিতে খালেদা বেগম ধান চাষ করেছেন। প্রতিপক্ষ আব্দুর রহিম ও তার সমর্থকরা ২০ মে সকালে খালেদা বেগমের পাকা ধান কাটতে যায়। এতে বাধা দেন খালেদা বেগমের পরিবার ও সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে লাঠিসোটা নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হন।

সংর্ঘষে গুরুতর আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- খালেদা বেগম (৪৫), তার মেয়ে শারমিন আক্তার (২৫) ও ছাবিনা আক্তার (১৮), আব্দুস সালাম, মরিয়ম বেগম ও লাকী আক্তার।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আব্দুর রহিম (৩৩), ফিরোজ মিয়া (২৫) ও সুলতান মাহমুদ (২৭) নামে তিনজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় একইদিন দুপুরে খালেদা বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় আব্দুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, জমির ধানকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

সরিষাবাড়ীতে ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০৯:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১