ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

২৫০ কর্মহীন পরিবার পেল জামালপুরের ‘পাশে আছি’ সংগঠনের ঈদ উপহার

জামালপুর রেলস্টেশনে কর্মহীন অসহায় মানুষের হাতে ঈদ উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন ব্যাচ-২০০১ এর সংগঠন ‘পাশে আছি’র সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

লকডাউনে রেলযোগাযোগ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ২৫০টি অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে জামালপুরের এসএসসি ব্যাচ-২০০১ এর সংগঠন ‘পাশে আছি’। ১০ মে বিকেলে জামালপুর রেলস্টেশনে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

করোনার কারণে চলমান লকডাউন পরিস্থিতিতে রেলযোগাযোগ বন্ধ থাকায় জামালপুর রেলস্টেশনের কুলি শ্রমিকসহ রেলস্টেশনকে ঘিরে বিভিন্ন শ্রম খেটে খাওয়া পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে তাদের পাশে দাঁড়ায় জামালপুরের এসএসসি ব্যাচ-২০০১ এর সংগঠন ‘পাশে আছি’। সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থায়নে ১০ মে বিকেলে জামালপুর রেলস্টেশন প্লাটফরমে কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে। প্রতিটি পরিবারকে দেওয়া ব্যাগে পাঁচ কেজি করে চালসহ আলু, ডাল, তেল, চিনি, লবণ, পেঁয়াজ, লাচ্ছা সেমাই, গুঁড়া দুধ, সাবান ও মাস্ক রয়েছে।

ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আজাদ মোল্লা, জামালপুর রেলস্টেশন মাস্টার আসাদ উয জামান এবং পাশে আশি সংগঠনের আহ্বায়ক মৎস্য কর্মকর্তা সিরাজ উস সালেহীন, সদস্য ডা. স্বাগত সাহা, সহকারী স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোস, মিজানুর রহমান, অপূর্ব দেব, মাজহারুল হক বাবু, ইমরুল হাসান রাজু, জিহাদুল আকবর, আরিফুজ্জামান, রাসেল মাহমুদ ও খন্দকার শওকত আলী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

২৫০ কর্মহীন পরিবার পেল জামালপুরের ‘পাশে আছি’ সংগঠনের ঈদ উপহার

আপডেট সময় ১২:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১