ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস

মাদারগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তালনের দায়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ মে বিকালে উপজেলার খরকা বিলে এ অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মনসুর।

সবার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে রমরমা বালুর ব্যবসা করে আসছিল একটি চক্র। ড্রেজারে বালু তোলায় খরকা বিলের ধার ঘেঁসে ফসলি জমিগুলো হুমকির মুখে ছিল। ১ মে এ বিষয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার হওয়ায় বিষয়টি ইউএনও এর নজরে আসে। তারই পেক্ষিতে এই এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মুহাম্মদ আবুল মনসুর বলেন, অবৈধভাবে যারা বালু তুলবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তারসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস

আপডেট সময় ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১