ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারোমাইশা উত্তরপাড়া গ্রামে ১৯ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ মো. সামসুদ্দিন (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি ওই উপজেলার পিছলাকুড়ি গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারোমাইশা উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জনৈক মো. জসিম উদ্দিনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এককেজি গাঁজা ও একটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১