ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬৭,০০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা ১৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১৩ এপ্রিল তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে। খবর তাসের।

খবরে বলা হয়, ১৩ এপ্রিল মস্কো সময় ১৭:১৩ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ১২৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৪১ হাজার ১২৮ জনে দাঁড়ালো। এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৫ লাখ ৬৭ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছে এবং ৯ হাজার ৫২১ জন মারা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের উপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাত্যহিক মোট আক্রান্তের ৩০ শতাংশেরও বেশি (১৭৫,৬১৪ জন) দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে আক্রান্ত হয়েছে। এরপরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে এক লাখ ৫৯ হাজার ১৬৩ জন এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এক লাখ ৫৩ হাজার ৫৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬৭,০০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও

আপডেট সময় ০৩:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১