ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে চাঁন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১০ জন। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লংকার চর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, লংকার চর গ্রামের ছইমদ্দিনের ছেলে চাঁন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে ফুলছড়ি উপজেলার এরেন্ডা বাড়ির কাদেরের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। ১০ ফেব্রুয়ারি বিকালে লংকার চর ওই জমিতে চাঁন মিয়া গেলে কাদের বাহিনী চাঁন মিয়ার ওপর হামলা করে। সংবাদ পেয়ে তার স্ত্রী, ছেলে ও ভাই ঘটনাস্থলে পৌছলে তাদের ওপরও হামলা করলে গুরুতর আহত হন তারা। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নিলে তাদের মধ্যে ১১ ফেব্রুয়ারি সকালে চিকিৎসাধীন চাঁন মিয়া মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, আমি সংবাদ পেয়ে ঘটনার স্থানে গিয়েছি। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

আপডেট সময় ১১:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১