ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সু চির গুরুত্বপূর্ণ সহযোগী উইন হাটেনকে আটক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির একজন গুরুত্বপূর্ণ সহযোগীকে ৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে।

এমন এক সময় তাকে কারাগারে নেয়া হয়েছে, যখন সেনা কর্মকর্তাদের ক্ষমতা ছাড়তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানের পাশাপাশি মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে।

তৃতীয় রাতের মতো দেশটির সবচেয়ে বড় শহরের রাস্তায় হাঁড়িপাতিল পিটিয়ে ও গাড়ির ভেঁপু বাজিয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেছে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

১ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভ্যুত্থানে সু চিসহ তার দলের অধিকাংশ নেতাকে আটক করা হয়েছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর সঙ্গে গণতন্ত্রের এক দশকের সম্পর্কের অবসান ঘটেছে।

৫ ফেব্রুয়ারি আটক উইন হাটেনকে বলা হয় সু চির ডান হাত। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির গণমাধ্যম কি টোই বলেন, ইয়াঙ্গুনে তার মেয়ের বাড়ি থেকে মাঝরাতে আটক করা হয়েছে।

৭৯ বছর বয়সী এই রাজনীতিক জীবনের দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। নিপীড়ক জান্তা শাসকের বিরুদ্ধে প্রচার চালাতে গিয়ে বহুবার তাকে কারাগারে যেতে হয়েছে।

গ্রেপ্তারের আগে উইন হাটেন স্থানীয় গণমাধ্যমকে বলেন, অভ্যুত্থান বিচক্ষণতা হতে পারে না। এতে দেশের রাজনীতিবিদদের ভুল পথে নিয়ে যাবে। সবারই উচিত এই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করা। কারণে এতে আমাদের সরকারকে ধ্বংসের মাধ্যমে দেশকে অর্জনহীনতার দিকে নিয়ে যাবে।

আটক হওয়ার পর থেকে সু চিকে আর জনসমক্ষে দেখা যায়নি। স্থানীয় মানবাধিকার সংস্থার বরাতে এএফপি বলছে, অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় ১৩০ জনের বেশি কর্মকর্তা ও আইনপ্রণেতা আটক হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সু চির গুরুত্বপূর্ণ সহযোগী উইন হাটেনকে আটক

আপডেট সময় ১২:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১