ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

চীন-মিয়ানমার ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাইডেনের ফোন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ক্ষমতাগ্রহণের পর এটিই তাদের প্রথম ফোনালাপ। ৪ ফেব্রুয়ারি এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। খবর দ্যা হিন্দু এবং দ্যা গার্ডিয়ান’র।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, তারা চীন পরিস্থিতি এবং মিয়ানমারে সামরিক অভ্যুত্থান মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা তুঙ্গে। সেই সঙ্গে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহন করেছে সামরিক বাহিনী। এ সামরিক অভ্যুত্থানের পেছনে চীনের মৌন সম্মতি আছে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে আরো বলা হয়, ইন্দো-প্যাসিফিক এবং বিশ্বে স্থিতিশীলতা অব্যাহত রাখতে অটুট থাকবে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সম্পর্ক ও মিত্রতা। তবে চীন ও মিয়ানমার ইস্যুতে জো বাইডেনের সঙ্গে যে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন স্কট মরিসন। তিনি ক্যানবেরায় সাংবাদিকদের বলেছেন, অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জো বাইডেন এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি ভিত্তি হিসেবে মনে করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

চীন-মিয়ানমার ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাইডেনের ফোন

আপডেট সময় ০৫:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১