ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

উহানে চীনা ভাইরাস ল্যাব পরিদর্শন করবে ডব্লিউএইচও প্রতিনিধি দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিদর্শকরা ৩ ফেব্রুয়ারি চীনের উহান নগরীতে একটি গবেষণাগার পরিদর্শন করবেন। এই পরীক্ষাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

কোভিড-১৯ মহামারির উৎস তদন্তে উহান ভাইরাস ইনস্টিটিউট পরিদর্শন হবে এ দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কেননা, এ প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে মারাত্মক বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে থাকে।

সংবেদনশীল এ মিশন ভাইরাস কিভাবে জীবজন্তু থেকে মানব দেহে ছড়ায় তা পরীক্ষা-নিরীক্ষা করে।

এ ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অনেক সময় অতিক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞরা তা সনাক্ত করা কিভাবে আশা করতে পারে সে ব্যাপারে নানা ধরনের প্রশ্ন রয়েছে।

বিজ্ঞানীদের ধারণা কোভিড-১৯ রোগ বাদুড় থেকে অন্য স্তন্যপায়ী জীবের মাধ্যমে মানব দেহে ছড়িয়ে পড়ে থাকতে পারে।

তবে এ ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

উহানে চীনা ভাইরাস ল্যাব পরিদর্শন করবে ডব্লিউএইচও প্রতিনিধি দল

আপডেট সময় ০৭:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১