ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সরিষাবাড়ী পৌরসভার মেয়র হলেন মনির উদ্দিন

মনির উদ্দিন

মনির উদ্দিন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনির উদ্দিন।

৩০ জানুয়ারি রাত ৯টায় মোট ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১৭টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মনির উদ্দিন পেয়েছেন ২৭ হাজার ৪৯৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন পেয়েছেন ৩ হাজার ৪৭১ ভোট।

উপজেলা পরিষদের হল মিলনায়তনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে নির্বাচনে ৬টি কেন্দ্রে ব্যালট পেপার না দেওয়া, বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন দুপুর পৌনে দুটার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণ দেন।

এর আগে ৩০ জানুয়ারি সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

আরইউটি ভোট কেন্দ্রে ১০টি ব্যালট পেপার চুরি হওয়ায় কেন্দ্রটি স্থগিত করে প্রশাসন। দায়িত্ব অবহেলার কারণে প্রিজাইডিং ও দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয় বলে জানান নির্বাচন কর্মকর্তা।

সরিষাবাড়ী পৌরসভায় মোট ভোটার ৪২ হাজার ৮৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৩৯ জন, মহিলা ভোটার ২১ হাজার ৮৩০ জন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনির উদ্দিন ও বিএনপির মনোনীত এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ছাড়াও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১০ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সরিষাবাড়ী পৌরসভার মেয়র হলেন মনির উদ্দিন

আপডেট সময় ১১:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১