ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্যাফে ট্রাক্টর ও অটোবাইকের সংঘর্ষে গিয়াস উদ্দিন (৬৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন। ২১ ডিসেম্বর বেলা ১২টার দিকে কান্দারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোবাইক দিয়ে ধনবাড়ী কেন্দুয়া বাজারে যাওয়ার পথে হাসড়া মাজালিয়া এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা ট্রাফে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে অটোভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। এখনো থানায় কোন অভিযোগ আসেনি।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

আপডেট সময় ০৬:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০