ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

স্মারকলিপি দিল সরিষাবাড়ীর ভূমিহীন আদিবাসীরা

খাস জমির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ভূমিহীন আদিবাসীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভূমিহীন আদিবাসী নারী-পুরুষরা খাস জমির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি দিয়েছেন। ২০ ডিসেম্বর দুপুরে উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করে আদিবাসীরা। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে জমায়েত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি সুবল রায় ও সাধারণ সম্পাদক আনন্দ রায়।

তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে রেল লাইনের ধারে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করে আসছেন। স্থানীয়ভাবে বসবাসের একটু জমির জন্য বছরের পর বছর ধরে এ দাবি জানিয়ে আসলেও কোন কাজ হয়নি।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের কাছে তার কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন।

ইউএনও শিহাব উদ্দিন আহমদ বলেন , আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির ব্যানারে খাস জমির দাবিতে একটি স্বারকলিপি প্রদান করেছে। বিষয়টি উপরের মহলকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

স্মারকলিপি দিল সরিষাবাড়ীর ভূমিহীন আদিবাসীরা

আপডেট সময় ০৬:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০