ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ১৬ জানুয়ারি, ২০২১ পর্যন্ত দেশের সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে ।

করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়লো।

১৮ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসায় অবস্থান করবে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষকরা অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে এই ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত আবারো বাড়ানো হলো।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ

আপডেট সময় ০৮:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০