ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যা সমাধান করা যায়। উসকানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে।’

১ ডিসেম্বর সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মো. ফরিদুল হক খান বলেন, সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ওমরা হজ পালনে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেও সীমিত আকারে ওমরা করতে যেতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীর সংখ্যা বাড়ানো, হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা, জেদ্দার ইমিগ্রেশন বাংলাদেশে, হজে গমন সহজ ও নিরাপদ হয়েছে। সেটি আরো গতিশীল করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে জানিয়ে ফরিদুল হক খান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের কার্যক্রম চলমান আছে।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের কর্মকাণ্ড ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা সেতু হিসেবে কাজ করতে পারেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০