ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সাতপোয়ায় কাঠের সেতু ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া

ভাংচুর করা কাঠের সেতু। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫ গ্রামের মানুষের একমাত্র চলাচলের কাঠের সেতু ভাংচুর করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাটবাড়ী, সিংগুরিয়া, শুয়াকৈর, হেলাঞ্চাবাড়ী ও সিধুলির এ পাঁচ গ্রামের মানুষদের চলাচলের জন্য নিজেদের অর্থায়নে চরশিশুয়া পাকা রাস্তার পাশে খালের ওপর একটি কাঠের সেতু নির্মাণ করেন। গত কয়েকদিন ধরে ওই কাঠের সেতু থেকে শুয়াকৈর মকবুল হোসেনের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু করে গ্রামবাসী। রাস্তা নির্মাণে চরশিশুয়ার কোরবান আলীর অধিকাংশই জমি রাস্তায় বেশি পড়ায় তিনি বাধা দেয়। এ নিয়ে ১৮ নভেম্বর বিকালে দু’পক্ষের সমর্থনের মাঝে কথা কাটাকাটি হয়। সন্ধায় কাঠের সেতুটি কে বা কারা ভাংচুর ও আগুন লাগালে এনিয়ে হেলাঞ্চাবাড়ী ও চরশিশুয়া দুই গ্রামবাসীর মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে ১৯ নভেম্বর সকালে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, কাঠের সেতুর কয়েকটি পাটাতন ভাংচুর ও রাস্তার জমি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই গ্রামবাসী বসে বিষয়টি সমাধান করবেন বলে তাকে এলাকাবাসী জানায়।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সাতপোয়ায় কাঠের সেতু ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৬:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০