ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে ১৭ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে।

এ উপলক্ষ্যে ১৭ নভেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাতের জন্য ১৭ নভেম্বর বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক

আপডেট সময় ০৯:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০