ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ক্রিকেটে ফেরার পর সরাসরি মাঠে নামতে পারবেন না সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : ক্রিকেটে ফেরার পর সরাসরি মাঠে নামতে পারবেন না দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে হলে, ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে।

বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। টুর্নামেন্ট শুরু হবার আগে-আগেই দেশে ফিরবেন তিনি।

ম্যাচ ফিক্সিং তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা সম্প্রতি শেষ করে ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাকিব।

বাংলাদেশের শ্রীলংকা সফর স্থগিত না হলে, ঐ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। কিন্তু এখন ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে হবে তাকে।

শ্রীলংকা সফর দিয়ে ফেরার লক্ষ্যে, গত সেপ্টেম্বরে মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের অধীনে চার সপ্তাহের অনুশীলন ক্যাম্প সম্পন্ন করেন তিনি। অনুশীলন পর্বটি একেবারে রুদ্ধদার অবস্থায় হয়েছিলো।

ক্রিকেটে ফিরতে আগ্রহী হয়ে আছেন সাকিব, এমনটা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে মাঠে ফেরার পর সাকিবের কাছ থেকে আহামরি কিছু আশা না করার আহ্বান করেছেন তিনি।

ছুটিতে দক্ষিণ আফ্রিকায় যাবার আগে সাকিবকে নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি তার সাথে কথা বলেছি। সে তার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। সে এখন দেশের বাইরে রয়েছে। ফিট হতে তার কিছুটা সময়ের প্রয়োজন হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা জানি, সে বড় মাপের খেলোয়াড়। তাই আমি আশা করছি, বাংলাদেশের হয়ে ২০২১ মৌসুমটি দুর্দান্ত হবে সাকিবের।’

টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য সকল খেলোয়াড়কে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে ইতোমধ্যে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে টুর্নামেন্টটি।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, অন্যান্য খেলোয়াড়দের মত সাকিব আল হাসানকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে।

সুমন ২ নভেম্বর বলেন, ‘টুর্নামেন্টে খেলতে নামার আগে সকল খেলোয়াড়কে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে সিদ্বান্ত নিয়েছে বিসিবি। সাকিবকেও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি শুনেছি, তার ফিটনেসের অবস্থা ভালো আছে। সে অবশ্যই এটি ধরে সামনের দিকে এগোবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ক্রিকেটে ফেরার পর সরাসরি মাঠে নামতে পারবেন না সাকিব

আপডেট সময় ০৭:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০