ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

লাশ লাশসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের চারদিন পর পুকুর থেকে খোকন মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ অক্টোবর সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা বাজারের পাশে এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও ওই কিশোরের পরিবার সূত্র জানায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের রুস্তম আলীর ছেলে খোকন মিয়া দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলো। ২৬ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে চর জামিরা বাজারে যায় সে। এরপর থেকেই সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে ২৮ অক্টোবর সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে স্থানীয় লোকজন বাজারের পাশে পুকুরে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ নিহত ওই কিশোরের স্বজনদের উপস্থিতিতে ২৯ অক্টোবর দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিনিধিকে জানান, ওই কিশোরের লাশটি অর্ধগলিত ছিল। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০