ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

কচুরিপানা পরিষ্কারে নেমে শ্রমিকের প্রাণ গেল বিদ্যুতায়িত হয়ে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের সুজা মিয়ার ছেলে। ৮ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোহেল মিয়া পেশায় একজন শ্রমিক। ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় আলম মিয়া তাকে পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে দেয়। আগে থেকেই বিদ্যুতের তার পুকুরের পানিতে পড়ে বিদ্যুতায়িত ছিলো। সোহেল পানিতে নামার সাথে সাথেই বিদ্যুতায়িত হন।

খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : দেওয়ানগঞ্জে ১২০০ ইয়াবাসহ ২ কারবারি আটক 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

কচুরিপানা পরিষ্কারে নেমে শ্রমিকের প্রাণ গেল বিদ্যুতায়িত হয়ে

আপডেট সময় ০৬:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০